| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৪:০৬:৪৬:অপরাহ্ন  |  ৫০৩২২ বার পঠিত
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির সেনাবাহিনীর নতুন চিফ অব আর্মি হিসেবে দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে তিনি চিফ অব জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাইয়ে তিনি বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, জুলাই থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আমরা একজন নারী সেনাপ্রধান পাচ্ছি।

প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে “ঐতিহাসিক মুহূর্ত” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই অর্জন অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে (ADF) কর্মরত নারীদের জন্য বড় অনুপ্রেরণা হবে এবং ভবিষ্যতে আরও নারীদের উচ্চ পদে আসার পথ খুলে দেবে।

লেফটেন্যান্ট জেনারেল সুসান কয়েল ৫৫ বছর বয়সে ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ ক্যারিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার যেকোনো সশস্ত্র বাহিনীর শাখার প্রথম নারী প্রধান হিসেবেও ইতিহাস গড়তে যাচ্ছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণের হার প্রায় ২১ শতাংশ এবং শীর্ষ নেতৃত্ব পর্যায়ে এটি ১৮.৫ শতাংশ। দেশটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে সামগ্রিকভাবে নারীদের অংশগ্রহণ ২৫ শতাংশে উন্নীত করা।

বিশেষজ্ঞদের মতে, এই নিয়োগ অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪