| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামাবাদে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের সম্ভাবনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:৩৬:৪৪:অপরাহ্ন  |  ৪৬৭৬১ বার পঠিত
ইসলামাবাদে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের সম্ভাবনা
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদল আবারও ইসলামাবাদে বসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চারটি সূত্র।

মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে উচ্চপর্যায়ের আলোচনার একটি সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে  অনুষ্ঠিত হলেও তা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। তবে সেই বৈঠকের কয়েকদিনের মধ্যেই আবার আলোচনায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উভয় পক্ষের আলোচকরা নতুন করে সংলাপের মাধ্যমে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন। যদিও আলোচনার সম্ভাব্য তারিখ বা এজেন্ডা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাতের ঝুঁকির মধ্যেই নতুন করে আলোচনার উদ্যোগ ইতিবাচক সংকেত দিচ্ছে। তবে মূল বিরোধপূর্ণ বিষয়গুলো,বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা—সমাধান করা এখনো কঠিন চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪