| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪২ শতাংশ মোবাইল ব্যবহারকারীর ইন্টারনেট নেই

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ২৩:১১:৩৮:অপরাহ্ন  |  ৩৯৮৮১ বার পঠিত
৪২ শতাংশ মোবাইল ব্যবহারকারীর ইন্টারনেট নেই

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের এখনো প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত বলে জরিপে উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক জরিপ বলছে—বিশেষ করে নারীরা পিছিয়ে রয়েছেন।

বিবিএসের জরিপে দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে প্রায় ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। আর স্মার্টফোন ব্যবহারকারী ৭৩ শতাংশ।

জরিপ আরও বলছে, বাংলাদেশে বর্তমানে একক ইন্টারনেট ব্যবহারকারীর হার মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। সংখ্যায় যা প্রায় ৭ কোটি ৬ লাখ মানুষ।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) ও গ্লোবাল ডিজিটাল ইনসাইটের গত বছরের তথ্যমতে, ইন্টারনেট ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১০০টি দেশেরও পরে। এমনকি দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের তুলনায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪