| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ০৪:০৪:৫২:পূর্বাহ্ন  |  ১৯০০৪২৯ বার পঠিত
ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সাফল্যের সঙ্গে’ এগোচ্ছে। এটি শিগগিরই শেষ হবে। বৃহস্পতিবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরেন। তার দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা তাদের রয়েছে। তিনি বলেন, যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সব কিছুতেই রাজি হয়েছে’।

তবে ইরান এখনো বিষয়টি নিশ্চিত করেনি। এর আগেও ইরানের পারমাণবিক প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্র অনেক দাবি করেছে, কিন্তু সেগুলো সত্যি হয়নি।

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের আলোচনা চলছে। দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী মঙ্গলবার শেষ হওয়ার কথা।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪