| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে মৌমাছির ঝাঁকে নতুন আতঙ্ক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০৩:১৩:৩৪:পূর্বাহ্ন  |  ৪৭৪ বার পঠিত
ইসরায়েলে মৌমাছির ঝাঁকে নতুন আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের নেতিভত শহরে দেখা দিয়েছে অদ্ভুত এক আতঙ্ক। ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, হাজার হাজার মৌমাছির বিশাল ঝাঁকে ঢেকে গেছে শহরের আকাশ, যা জনজীবনের পাশাপাশি সামরিক কার্যক্রমেও বিঘ্ন সৃষ্টি করেছে। খবর আল জাজিরা।

গত বুধবার (১৫ এপ্রিল) শহরের একটি শপিং সেন্টারকে ঘিরে মৌমাছির এই বিশাল ঝাঁক অবস্থান নেয়। অল্প সময়ের মধ্যেই ব্যস্ত বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে আবাসিক ভবনের বারান্দা ও রাস্তাঘাট মৌমাছির দখলে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মৌমাছির ঘন স্তরে আকাশ প্রায় অন্ধকার হয়ে আছে।

এই অস্বাভাবিক ঘটনা কেবল জনজীবনেই সীমাবদ্ধ থাকেনি, প্রভাব ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনীতেও। দেশটির গণমাধ্যম জানিয়েছে, একটি সামরিক বিমানের ইঞ্জিনে মৌমাছির ঝাঁক ঢুকে পড়ায় এবং ডানায় আটকে থাকায় বিমানটির উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। যুদ্ধকালীন সতর্ক অবস্থার মধ্যে এমন ঘটনায় উদ্বেগ বেড়েছে সামরিক কর্মকর্তাদের মধ্যে।

ঘটনাটি অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে অনেক নেটিজেন একে দশটি প্লেগ বা ‘ঐশ্বরিক হস্তক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করলেও বিশেষজ্ঞরা তা নাকচ করেছেন।

কীটতত্ত্ববিদদের মতে, প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়া, গাছপালার সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে মৌমাছিরা এখন শহরের দালান বা দেয়ালের ফাটলকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে। ক্রমবর্ধমান তাপমাত্রা তাদের স্বাভাবিক বাসস্থান ও আচরণে পরিবর্তন আনছে। গবেষকদের মতে, এটি বিরল হলেও স্বাভাবিক একটি প্রাকৃতিক প্রক্রিয়া।

যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই ‘প্রাকৃতিক আপদ’ ইসরায়েলের বাসিন্দাদের মধ্যে নতুন ধরনের মানসিক চাপ তৈরি করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কীটতত্ত্ববিদ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪