| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একে একে সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা করলেন বাবা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১১:৩৩:৫৯:পূর্বাহ্ন  |  ৪২২ বার পঠিত
একে একে সাত শিশু সন্তানকে গুলি করে হত্যা করলেন বাবা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের লুজিয়ানায় শ্রেভপোর্টে নিজের সাত সন্তানসহ আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। তিনি আলাদা তিনটি বাড়িতে হানা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ২০২৪ সালের জানুয়ারির পর এটি যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা।নিহত শিশুদের মধ্যে তিনজন ছেলে ও বাকি পাঁচজন মেয়ে। তাদের বয়স ৩ থেকে ১১ বছর। এরমধ্যে সাতজন আপন ভাইবোন। বাকি একজন তাদের চাচাত ভাই/বোন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কর্পোরাল ক্রিস বোর্ডেলোন জানিয়েছেন, হামলাকারী বাবার নাম শামার এলকিন্স। তার বয়স ৩১ বছর।

এ ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। গুলি থেকে বাঁচতে সে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কয়েকটি হাড় ভেঙে যায়। যদিও সে সুস্থ হবে বলে ধারণা করা হচ্ছে।

শিশুদের পাশাপাশি দুজন নারীকে গুলি করেন এই ব্যক্তি। যার মধ্যে তার স্ত্রী ও আরেক আত্মীয় রয়েছেন। তিনি প্রথমে তার স্ত্রীকেই গুলি করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্ত্রীকে গুলি করার পর অন্য আরও দুটি বাড়িতে যান তিনি এবং একে একে নিজের সাত সন্তানকে হত্যা করেন। অষ্টম যে শিশুটি মারা গেছে তার মা-ও গুলিতে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

শামার এলকিন্সকে ২০১৯ সালে একবার পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই বছর তার দিকে একজন ব্যক্তি অস্ত্র তাক করেছিলেন। এর জবাবে তিনি ওই ব্যক্তির গাড়িতে পাঁচটি গুলি করেন। ঘটনাটি ঘটে একটি স্কুলের সামনে।

তিনি ২০২০ সালের আগস্ট পর্যন্ত সাত বছর লুজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কাজ করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে তাকে কখনো কোথাও মোতায়েন করা হয়নি।এমন হত্যাকাণ্ডের পর শামার এলকিন্সকে গুলি করে পুলিশ। এতে তিনিও গুরুতর আহত হয়েছেন।

 সূত্র: সিএনএন

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪