| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেবে ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১২:১৯:৩৪:অপরাহ্ন  |  ৩৭৩ বার পঠিত
দ্বিতীয় দফা আলোচনায় অংশ নেবে ইরান
ছবির ক্যাপশন: ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

এই আইনপ্রণেতা আইআরজিসি-র একজন সাবেক কমান্ডার। তিনি বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর অর্থ যেকোনো মূল্যে আলোচনা করা কিংবা অন্য পক্ষের গৃহীত যেকোনো পন্থা মেনে নেওয়া নয়।

তিনি বলেন, ইরান কিছু নির্ধারিত বিষয়ে আলোচনা এগিয়ে নিতে চায়, সেগুলো অবশ্যই পালন করতে হবে। ওয়াশিংটনের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পেলে তেহরান আলোচনায় অংশ নিতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরান ‘রণক্ষেত্রের ধারাবাহিকতা’ হিসেবে দেখছে বলে জানান ইব্রাহিম আজিজি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কার্যকলাপ কঠোরভাবে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা দ্বারা পরিচালিত।

ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় তেহরান অংশ নিতে চায় কিনা, এমন প্রশ্নের জবাবে আজিজি বলেন, ইরান জাতীয় স্বার্থের ভিত্তিতে কাজ করে এবং দেশের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তার সবই করবে।

তিনি এই আলোচনায় অংশগ্রহণকে রণক্ষেত্রে দেশটির প্রচেষ্টারই একটি সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছেন। আজিজি বলেছেন, আমরা বর্তমান আলোচনাকে রণক্ষেত্রের ধারাবাহিকতা হিসেবে দেখছি এবং এর মধ্যে রণক্ষেত্র ছাড়া আর কিছুই দেখছি না। যদি এটি এমন কোনো সাফল্য এনে দেয় যা রণক্ষেত্রের সাফল্যকে ধরে রাখতে পারে, তবে আলোচনার এই ক্ষেত্রটিও আমাদের জন্য একটি সুযোগ করে দিবে। কিন্তু যদি আমেরিকানরা তাদের জবরদস্তিমূলক আচরণের ভিত্তিতে এটিকে অতিরিক্ত দাবির ক্ষেত্রে পরিণত করতে চায়, তবে তা নয়।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪