| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্র ক্ষোভ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৪:৪৭:৪৫:অপরাহ্ন  |  ৩৮৮ বার পঠিত
হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্র ক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক: দক্ষিণ লেবাননে একজন ইসরায়েলি সেনার হাতুড়ি দিয়ে যিশুখ্রিষ্টের মূর্তি ভাঙচুর করার একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সোমবার (২০ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে ছবিটির সত্যতা নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক পর্যালোচনার পর নিশ্চিত হওয়া গেছে যে ছবিটি দক্ষিণ লেবাননে দায়িত্বরত একজন ইসরায়েলি সৈন্যের।এর আগে গত মাস থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা শুরু করেছে। সামরিক বাহিনী আরও জানিয়েছে যে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা’ নেওয়া হবে।

ইসরায়েলি পার্লামেন্টের ফিলিস্তিনি সদস্য আয়মান ওদেহ সামাজিক মাধ্যমে উপহাস করে লিখেছেন, আমরা এখন পুলিশ মুখপাত্রের দাবির অপেক্ষায় আছি যে, সৈন্যটি যিশুর দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল।

সূত্র: আল জাজিরা 

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪