| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নয়: ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২১, ২০২৬ ইং | ১১:৩৭:২১:পূর্বাহ্ন  |  ৩৬০৮ বার পঠিত
হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নয়: ইরান
ছবির ক্যাপশন: ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের চাপ বা হুমকির মুখে কোনো ধরনের সমঝোতায় যাবে না ইরান, এমনই কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা প্রক্রিয়াকে সমতার ভিত্তিতে নয়, বরং আত্মসমর্পণের দিকে ঠেলে দিতে চাইছে। তিনি অভিযোগ করেন, ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিলে’ রূপ দিতে চান। তবে ইরান কোনোভাবেই চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট জানান তিনি।

এদিকে পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে এই কড়া বার্তা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, ইরান আলোচনায় না বসলে তাদের চরম পরিণতির মুখোমুখি হতে হবে। সেই হুঁশিয়ারির প্রতিক্রিয়াতেই গালিবাফ ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন বলে মনে করা হচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪