| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অফিসের ‘ইন্টার্ন’ এখন এআই

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ১৭:৩৮:৪৫:অপরাহ্ন  |  ৩৭৬ বার পঠিত
অফিসের ‘ইন্টার্ন’ এখন এআই

রিপোর্টার্স২৪ ডেস্ক:  অফিসের দৈনন্দিন কাজকে আরও দ্রুত ও সহজ করতে নতুন প্রযুক্তিগত কৌশল নিয়েছে গুগল। জনপ্রিয় অফিস সফটওয়্যার গুগল ওয়ার্কপ্লেসে যুক্ত করা হয়েছে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার, যা ই-মেইল লেখা থেকে শুরু করে ডেটা বিশ্লেষণ  সব কাজেই সহায়তা করবে।

সম্প্রতি অনুষ্ঠিত গুগল ক্লাউড নেক্সট সম্মেলনে এই নতুন সুবিধাগুলো উন্মোচন করা হয়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট অফিস ব্যবস্থাপনার ধরণে বড় পরিবর্তন আনতে পারে।

নতুন ফিচারগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘ওয়ার্কপ্লেস ইন্টেলিজেন্স’। এটি এমন একটি এআই সিস্টেম, যা ব্যবহারকারীর জিমেইল, ক্যালেন্ডার, চ্যাট এবং ড্রাইভের তথ্য বিশ্লেষণ করে কাজকে আরও সহজ ও সংগঠিত করে দেয়। ব্যবহারকারী চাইলে এআই কোন তথ্য ব্যবহার করবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে গুগলের মতে, বেশি তথ্য দিলে এআই আরও কার্যকরভাবে সহায়তা করতে পারবে।

ডেটা ব্যবস্থাপনায়ও এসেছে বড় পরিবর্তন। গুগল শিটস-এ এখন শুধু নির্দেশ দিলেই সম্পূর্ণ স্প্রেডশিট তৈরি করে দিতে পারবে এআই। এমনকি এলোমেলো বা অসম্পূর্ণ তথ্যকেও সাজিয়ে টেবিল আকারে উপস্থাপন করতে সক্ষম হবে এই প্রযুক্তি। গুগলের দাবি অনুযায়ী, এতে কাজের গতি আগের তুলনায় প্রায় ৯ গুণ পর্যন্ত বাড়তে পারে।

লেখালেখির কাজেও এসেছে নতুন সুবিধা। গুগল ডকস-এ এখন এআই ব্যবহার করে কনটেন্ট লেখা, সম্পাদনা এবং স্টাইল ঠিক করা যাবে। ব্যবহারকারীর লেখার ধরন অনুযায়ী কনটেন্ট তৈরি করতে পারবে এই এআই, ফলে রিপোর্ট বা অফিসিয়াল ডকুমেন্ট তৈরি আরও সহজ হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এসব ফিচার মূলত অফিস কর্মীদের সময়সাপেক্ষ ও পুনরাবৃত্তিমূলক কাজ কমিয়ে দেবে। ফলে উৎপাদনশীলতা বাড়বে এবং কাজের গতি ত্বরান্বিত হবে।

তবে এই খাতে প্রতিযোগিতাও বাড়ছে। মাইক্রোসফট, অ্যাপলসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও একই ধরনের এআই টুল উন্নয়নে কাজ করছে। ফলে করপোরেট সফটওয়্যার বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, গুগলের সবচেয়ে বড় সুবিধা হলো তাদের সফটওয়্যার ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহৃত। তাই নতুন এআই ফিচার দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনাও বেশি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪