| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়কে বাংলাদেশি তরুণ নিহত: মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ২১:১৬:২৫:অপরাহ্ন  |  ২৯৪ বার পঠিত
সড়কে বাংলাদেশি তরুণ নিহত: মালয়েশিয়ায় সেনা কর্মকর্তা রিমান্ডে

ইন্টারন্যাশনাল ডেস্ক: মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় মুজাহিদ মিল্লাদ (২২) নামের একজন বাংলাদেশি তরুণ নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল এই রিমান্ড আদেশ দিয়েছেন। আগামী মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন মুজাহিদ মিল্লাদ। এ সময় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এই দম্পতির বাড়ি হবিগঞ্জে।

ঘটনার বিবরণে কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন। ওই সময় ৩১ বছর বয়সি ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ প্রাণ হারান।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, ওই সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন। 

পুলিশের ধারণা, ঘটনার সময় ওই সেনা কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর হত্যার অভিযোগ এনে সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করে ওই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখায় কুয়ালালামপুর পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪