| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা : ইরান

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১১:২৭:৩৯:পূর্বাহ্ন  |  ১৪৪৯৮৩ বার পঠিত
আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা : ইরান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনাও নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।সরাসরি আলোচনার পরিবর্তে তিনি কিছু ‘পর্যবেক্ষণ’ ও তাদের অবস্থানের কথা জানান। এগুলো ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হবে, যাতে তারা মার্কিন প্রতিনিধিদের কাছে তা পৌঁছে দিতে পারেন।

ইরানি কর্মকর্তাদের গত কয়েক দিনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির দিকে তাকালে দেখা যায়, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি; তারা আগের অবস্থানেই অনড় রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের অগ্রগতি বা আলোচনার ক্ষেত্রে অনেকগুলো শর্তজুড়ে দেবে ইরান। তেহরানের মূল শর্ত হলো- তারা যেকোনো ধরনের আলোচনা, সমঝোতা বা অগ্রগতির সঙ্গে অবরোধ তুলে নেওয়ার প্রসঙ্গ যুক্ত করছে।

তারা বলছে, হরমুজ প্রণালীতে এই নৌ-অবরোধ আগামী দিনগুলোতে সরাসরি আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তারা আরও স্পষ্ট করেছে, ডোনাল্ড ট্রাম্পের কোনো ধরনের হুমকিমূলক ভাষা বা বক্তব্য তারা গ্রহণ করবে না।একইসঙ্গে হরমুজ প্রণালীতে এই উত্তেজনা বৃদ্ধি ও নৌ-অবরোধকে তারা ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ ও ‘জলদস্যুতা’ হিসেবে বর্ণনা করছে।

 সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪