| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান মালদ্বীপে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ০৬:০৮:০৭:পূর্বাহ্ন  |  ১৬৭৫ বার পঠিত
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান মালদ্বীপে

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে চলমান ‘অপারেশন কুরাঙ্গি’র তৃতীয় ধাপ আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। এ ধাপে ভিসা ফি পরিশোধ না করা এবং প্রয়োজনীয় তথ্য জমা না দেওয়া অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান।

তিনি বলেন, আইন লঙ্ঘনকারী অভিবাসীদের শনাক্ত করে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এবারের অভিযান আগের তুলনায় আরও কঠোরভাবে পরিচালিত হবে এবং কোনো ধরনের সুপারিশ বা প্রভাব বিবেচনা করা হবে না।

সংশ্লিষ্টদের আশঙ্কা, এই অভিযানের বড় প্রভাব পড়তে পারে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। ২০২৪ সালের ২ মে থেকে দেশটিতে অভিবাসীদের তথ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যার অংশ হিসেবে ‘অপারেশন কুরাঙ্গি’ চালু করা হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযান শুরুর আগে মাত্র ২৮ দশমিক ৯৭ শতাংশ অভিবাসী বৈধভাবে কর্মরত ছিলেন। গত দুই বছরের অভিযানে এই হার বেড়ে ৬২ শতাংশে পৌঁছেছে।

তবে এখনো ২ হাজার ৯৩৩ জন অভিবাসী তাদের তথ্য জমা দেননি বলে জানান তিনি। আগামী এক বছরের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সরকারি সতর্কবার্তায় বলা হয়েছে, তৃতীয় ধাপ শুরু হলে ভিসা ফি পরিশোধ না করা ও তথ্য না দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আটক হলে ছাড় পাওয়ার সুযোগ থাকবে না বলেও জানানো হয়েছে।

মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের দেশটির আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪