| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৫:৪২:১৮:অপরাহ্ন  |  ১৪৮১ বার পঠিত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪৩ জন ও সন্দেহভাজন ১ হাজার ৪২১ জন। এ সময়ে হাম ও হাম সন্দেহে ৮ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত ছিল।

রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের এবং হাম সন্দেহে ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর হার বিবেচনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ঢাকায়। এখানে হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০২ শিশুর এবং নিশ্চিত হামে ২৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৩।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪