| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৮, ২০২৬ ইং | ১৩:৫৩:৩৩:অপরাহ্ন  |  ৯৮২ বার পঠিত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ, আর এটি ব্যবহারের ক্ষেত্রে তেহরানের কোনো ধরনের খবরদারি বা নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র কখনোই মেনে নেবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইরান যে ধরনের নতুন নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে, তা গ্রহণযোগ্য নয়। 

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ও কৌশলগত এই জলপথ নিয়ে কয়েক মাস ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। এর আগে চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরান একটি সমঝোতার ইঙ্গিত দেয়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওয়াশিংটনের সঙ্গে কোনো নির্দিষ্ট সমঝোতায় পৌঁছাতে পারলে তারা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেবে। তবে এই প্রস্তাবকে নিছক সদিচ্ছা হিসেবে দেখতে রাজি নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, তেহরান যখন প্রণালি খুলে দেওয়ার কথা বলে, তখন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করে। তাদের এই প্রস্তাবের অর্থ হলো, প্রণালি খোলা থাকবে তবে শর্ত হলো, প্রত্যেক জাহাজকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে এবং তাদের অনুমতি নিতে হবে। এমনকি এর বিনিময়ে দেশগুলোকে ইরানকে অর্থও দিতে হবে। 

রুবিও আরও বলেন, এটি কোনোভাবেই আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত রাখা নয়, বরং এটি একধরনের জবরদস্তি। কোনো একক দেশ আন্তর্জাতিক জলপথের মালিক হতে পারে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক জলপথ কার ব্যবহারের অধিকার আছে, আর কার নেই—এটি নির্ধারণ করার এখতিয়ার ইরানের নেই। এমন একটি ব্যবস্থা তারা স্বাভাবিক করে তুলতে পারে না যেখানে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলতে পারবে না কিংবা তাদের চাঁদা দিতে হবে। এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো অন্যায্য শর্ত মেনে নিতে রাজি নয়। 

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪