আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস জেলায় মধুচন্দ্রিমায় এসে স্বামী রাজা রঘুবংশীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশী জামিনে মুক্তি পেয়েছেন।
শিলংয়ের একটি আদালত টানা তিনবার জামিন আবেদন নাকচ হওয়ার পর চতুর্থ দফায় তার জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রায় ১০ মাস কারাভোগের পর গত সোমবার সন্ধ্যায় শিলং জেল থেকে মুক্তি পান তিনি।
এর আগে ২০২৫ সালের মে মাসে ইন্দোর থেকে মেঘালয়ে বেড়াতে গিয়ে নিখোঁজ হন এই দম্পতি। পরবর্তীতে তদন্তে স্বামী রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে এবং এ ঘটনায় স্ত্রী সোনম রঘুবংশীকে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়।
মামলাটি নিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।
রিপোর্টার্স২৪/বাবি