| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ চলছে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৯, ২০২৬ ইং | ১২:৫৭:৪০:অপরাহ্ন  |  ২২১৪ বার পঠিত
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের  শেষ দফার ভোটগ্রহণ চলছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

 ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার(২৯এপ্রিল)  স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হওয়া এই ভোটাভুটি চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই ধাপে রাজ্যের মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৪৪৮ জন প্রার্থী।

নির্বাচনের এই পর্যায়ে মোট ভোটার সংখ্যা তিন কোটি ২১ লাখের বেশি। ভোটগ্রহণ চলছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া ও মুর্শিদাবাদ জেলায়। আগের নির্বাচনে এই আসনগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেস ১২৩টি এবং বিজেপি ১৮টি আসনে জয়লাভ করেছিল।

এবারের নির্বাচনে মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াইকে কেন্দ্র করে ভবানীপুর আসনটি বিশেষ আলোচনায় রয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

 রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪