| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষের মতো রোবট তৈরি করবে মেটা

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৩:১১:৪৬:অপরাহ্ন  |  ২৫৬৫ বার পঠিত
মানুষের মতো রোবট তৈরি করবে মেটা

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানুষের মতো আচরণ করতে সক্ষম রোবট তৈরির প্রযুক্তি উন্নয়নে বড় ধরনের অগ্রগতি করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটি ‘অ্যাসিউরড রোবট ইন্টেলিজেন্স (এআরআই)’ নামের একটি স্টার্টআপ অধিগ্রহণ করেছে।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো এমন রোবট তৈরি করা, যা শুধু নির্দেশ পালন করবে না বরং মানুষের আচরণ বুঝতে, পরিস্থিতি বিশ্লেষণ করতে এবং পরিবর্তিত পরিবেশে নিজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

অধিগ্রহণকৃত স্টার্টআপ অ্যাসিউরড রোবট ইন্টেলিজেন্স মূলত এমন ফাউন্ডেশন মডেল তৈরি করছিল, যা রোবটকে বিভিন্ন ধরনের কাজ শেখার ভিত্তি তৈরি করে দেয়। এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে ঘরোয়া কাজসহ শারীরিক শ্রমের অনেক কাজ রোবটের মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা দল শিয়াওলং ওয়াং ও লেরেল পিন্টোসহ পুরো টিম এখন মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে যোগ দেবে। তারা কাজ করবে মেটার ‘সুপারইনটেলিজেন্স ল্যাবস’ গবেষণা ইউনিটে, যা ভবিষ্যতের উন্নত এআই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রযুক্তি কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজিআই এমন এক ধরনের এআই, যা মানুষের মতো বহুমুখী কাজ করতে সক্ষম হবে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, মানবসদৃশ রোবট শিল্প আগামী কয়েক দশকে দ্রুত বড় বাজারে পরিণত হতে পারে। ইতোমধ্যে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এ খাতে ব্যাপক বিনিয়োগ করছে।

মেটা দীর্ঘদিন ধরেই রোবটিক্স ও এআই প্রযুক্তি নিয়ে কাজ করছে। নতুন এই অধিগ্রহণ প্রতিষ্ঠানটির সেই উচ্চাভিলাষী পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪