| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কম্বোডিয়ায় ১২ বাংলাদেশি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১১:০৫:০২:পূর্বাহ্ন  |  ২৩৫০৪১০ বার পঠিত
কম্বোডিয়ায় ১২ বাংলাদেশি গ্রেপ্তার

ইন্টারন্যাশনাল ডেস্ক: কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) রাজধানী নম পেনের মিয়ানচে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২ মে) খিমার টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানচে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অনলাইন প্রতারণার একটি মামলার তদন্তে স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায়। অভিযানে ওই বাসা থেকে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজনরা ভুয়া ঋণের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রশাসনিক ফি আদায়ের মাধ্যমে প্রতারণা করছিল। ১২ বাংলাদেশিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪