| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লিতে চারতলা ভবনে আগুন, নিহত ৯

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১১:০৫:১৯:পূর্বাহ্ন  |  ২৫২ বার পঠিত
দিল্লিতে চারতলা ভবনে আগুন, নিহত ৯
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া আহত হয়েছেন আরও ২ জন। 

রোববার (৩ মে) ভোর প্রায় ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়।  তবে দমকলকর্মীরা সেখানে পৌঁছে দেখেন, আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থলের দৃশ্যে দেখা গেছে, ভবনের অনেক অংশ পুড়ে গেছে এবং উপরের তলা থেকে ধোঁয়া বের হচ্ছে।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা বলেন, ‘ভোরে প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার টেন্ডার ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, তারা সব লাশ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে।

 রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪