ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে গুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে লেক আরকাডিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। ঘটনাটি ইস্ট ১৫তম স্ট্রিট ও টিম্বারলেক অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ঘটে।
আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনার কারণ এবং হামলাকারী সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রিপোর্টার্স২৪/ঝুম