| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারই মসনদ হারাচ্ছেন মমতা?

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৬ ইং | ১১:২৩:১৯:পূর্বাহ্ন  |  ২৩৬ বার পঠিত
এবারই মসনদ হারাচ্ছেন মমতা?

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রায় ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। তবে এবার অনেকটাই টালমাটাল হয়ে পড়েছে তার মসনদ। বিধানসভা নির্বাচনের ভোটগণনায় এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে মমতার দল।

পশ্চিমবঙ্গে এবারের নির্বাচনে ক্ষমতার পালাবদলের ডাক দিয়েছিল বিরোধী দল ভারতীয় জনতা পার্টি( বিজেপি)। সোমবার (৪ মে) ভোট গণনার শুরুতেই এগিয়ে গেছে তারা।

ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোট গণনায় এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ৫৪ আসনে, ৫১ আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪