ইন্টারন্যাশনাল ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হলে প্রথম দিকের ফলাফলে চমক দেখা যায়।
প্রাথমিক ফল অনুযায়ী দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়–এর নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে।
সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং টিভিকে–র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে শুরু করে।
স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, থালাপতি বিজয়ের দল টিভিকে এগিয়ে রয়েছে ১০৬ আসনে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে। পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে এডিএমকে, যারা ৭৫ আসনে এগিয়ে আছে।
নির্বাচনের আগে বিভিন্ন বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে–এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে কিছু জরিপ, বিশেষ করে এনডিএ জোট সংশ্লিষ্ট পূর্বাভাসে থালাপতি বিজয়ের দলের ভালো অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।
সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/ঝুম