আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি কূটনৈতিক প্রতিনিধি দল নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করবেন বলে জানা গেছে।
বেইজিংয়ে পৌঁছানোর একটি ছবিতে দেখা যায়, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বিমান থেকে নামছেন। ওই বিমানে ‘মিনাব-১৬৮’ লেখা ছিল, যা যুদ্ধকালীন একটি ঘটনায় নিহত ১৬৮ শিক্ষার্থীকে স্মরণ করে রাখা হয়েছে বলে জানানো হয়।
বর্ণনা অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারাহ তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাটি মার্কিন সামরিক বাহিনীর ভুল লক্ষ্য নির্ধারণের কারণে ঘটেছিল বলে দাবি করা হয়।
সূত্র জানায়, হামলার সময় বিদ্যালয় ভবনটি ইরানি একটি ঘাঁটির কাছাকাছি ছিল। আগে এটি ওই ঘাঁটিরই অংশ ছিল। হামলায় ১৬৮ জন শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ নিহত হন বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ সফরে ইরান-চীন সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক কূটনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি