| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৬

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১০:৩০:৪০:পূর্বাহ্ন  |  ৪৪১৭ বার পঠিত
রাশিয়ার হামলায় ইউক্রেনে  নিহত ২৬
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্কইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘণ্টা আগে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি। মঙ্গলবার (৫ মে) বিকালে ইউক্রেনের কয়েকটি অঞ্চলে এ হামলা চালায় মস্কো বাহিনী।

জানা গেছে, রাশিয়ার শক্তিশালী গ্লাইড বোমা ইউক্রেনের পূর্বের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া ও উত্তরের চেরনিহিভ অঞ্চলে আঘাত হানে। জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, একা এই অঞ্চলেই নিহত ১২ জন ও আহত হয়েছেন ১২ জনের বেশি মানুষ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে নিহত হয়েছেন চারজন। এ ছাড়া পোলতাভা ও খারকিভ অঞ্চলে সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবাগত রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। সেখানেও নিহত হয়েছেন অন্তত পাঁচজন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী সেরহি কোরেতস্কি জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তিন কর্মচারী ও দুজন উদ্ধারকর্মী নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। তিনি বলেন, হামলায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও উৎপাদন ব্যাহত হয়েছে। এ হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে প্রায় সাড়ে তিন হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪