| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১০:৩৮:৩৪:পূর্বাহ্ন  |  ১৪৭৬ বার পঠিত
চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ঘুষ ও দুর্নীতির অভিযোগে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সাজা দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে যা সাধারণত ভবিষ্যতে শাস্তি কমিয়ে যাবজ্জীবনে রূপান্তরের সুযোগ রাখে।

বৃহস্পতিবার (৭ মে) প্রকাশিত এই রায় চীনা সামরিক বাহিনীতে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের কঠোরতা আরও স্পষ্ট করেছে। প্রেসিডেন্ট শি জিনপিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রযন্ত্র ও সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি দমনে অভিযান শুরু করেন। সেই অভিযানে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

বিশেষ করে ২০২৩ সালে এই শুদ্ধি অভিযান চীনের অভিজাত রকেট ফোর্স পর্যন্ত বিস্তৃত হয়। পারমাণবিক অস্ত্র ও প্রচলিত ক্ষেপণাস্ত্র তদারকির দায়িত্বে থাকা এই বাহিনীতে অভিযান চালানো বেইজিংয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়।

বিশ্লেষকদের মতে, সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে এমন কঠোর রায় শি জিনপিংয়ের নেতৃত্বে সামরিক কাঠামোর ওপর নিয়ন্ত্রণ আরো শক্তিশালী করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিরই বহিঃপ্রকাশ।

  সূত্র: রয়টার্স

  রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪