| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১০:৫৫:১১:পূর্বাহ্ন  |  ১১৫৬৫ বার পঠিত
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই বেড়ে যায় ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মূল্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করার পর বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের জবাব পাঠিয়েছে তেহরান। ওই জবাবে অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে ইরান।

তেহরানের শর্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, “আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের প্রতিক্রিয়া পড়েছি। এটা আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য।”

এর জেরে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৯ দশমিক ৮০ ডলারে।

বিশ্ব জ্বালানি বাজারে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালি ঘিরে। বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে হয়ে থাকে। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই রুট কার্যত অচল হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটনের শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালিতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। যদিও এপ্রিলের শুরুতে শান্তি আলোচনার সুযোগ দিতে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল।

তেলের দাম বাড়ায় বড় বড় জ্বালানি কোম্পানিগুলোর আয়ও বেড়েছে। সৌদি আরামকো জানিয়েছে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় ২৫ শতাংশের বেশি বেড়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪