| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয়দের আগামী এক বছর স্বর্ণ 'না' কেনার পরামর্শ মোদির

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৪:৩৩:২৪:অপরাহ্ন  |  ৪১৮১ বার পঠিত
ভারতীয়দের আগামী এক বছর স্বর্ণ 'না' কেনার পরামর্শ মোদির

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অর্থনৈতিক চাপ মোকাবিলায় ভারতীয় নাগরিকদের আগামী এক বছর স্বর্ণ না কেনার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১১ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। 

একইসঙ্গে, যুদ্ধের জেরে অর্থনৈতিক চাপ মোকাবিলায় নাগরিকদের সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

মোদির এ আহ্বান এমন সময় এলো, যখন বিশ্ববাজারে জ্বালানির দাম উঠানামা করছে। কারণ, ইরানি কর্তৃপক্ষ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। ভারতের প্রায় ৯০ শতাংশ এলএনজি আমদানি এই সমুদ্রপথ দিয়েই হয়ে থাকে।

এ পরিস্থিতিতে আবারও ওয়ার্ক ফ্রম হোম চালুর কথা বলেছেন মোদি। পাশাপাশি অপ্রয়োজনীয় 'খরচ' কমানোরও পরামর্শ দিয়েছেন তিনি।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪