রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সাড়ে ১১টার পর খানাপাড়া এলাকার ভেটেরিনারি মাঠে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিজেপি আসামে সরকার গঠন করল।
হিমন্ত বিশ্বশর্মাকে শপথ পাঠ করান গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য। একইসঙ্গে তিনি আরও চারজন বিধায়ককে দায়িত্ব ও গোপনীয়তার শপথ পাঠ করান।
এ সময় অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
খবর এনডিটিভির
রিপোর্টার্স২৪/ঝুম