| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি আগ্রাসনের ‘অসহনীয় মূল্য’ দিচ্ছে শিশুরা : জাতিসংঘ

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১১:৪৯:০৪:পূর্বাহ্ন  |  ৬৩৮ বার পঠিত
ইসরায়েলি আগ্রাসনের ‘অসহনীয় মূল্য’ দিচ্ছে শিশুরা : জাতিসংঘ

 ইন্টারন্যাশনাল ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি শিশুদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, চলমান সহিংসতায় শিশুরা এক ‘অসহনীয় মূল্য’ দিচ্ছে।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানান, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলি বাহিনীর সামরিক অভিযান শুরুর পর থেকে গড়ে প্রতি সপ্তাহে অন্তত একজন শিশু প্রাণ হারাচ্ছে। একই সময়ে প্রায় ৮৫০ জন শিশু আহত হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, এসব প্রাণহানির প্রায় ৯৩ শতাংশের জন্য ইসরাইলি বাহিনীকে দায়ী করা হচ্ছে।

জেমস এল্ডার আরও উল্লেখ করেন, গত দুই দশকের মধ্যে ২০২৬ সালের মার্চ মাসে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার হার ছিল সর্বোচ্চ। এসব হামলায় শিশুদের ওপর গুলি, ছুরিকাঘাত, মারধর এমনকি পিপার স্প্রে ব্যবহারের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

তিনি জানান, সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের সহিংসতার কারণে শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাও ভেঙে পড়ছে।

ইউনিসেফের মতে, চলতি বছরের প্রথম চার মাসে অন্তত ১ হাজার ১০০ শিশুসহ প্রায় ২ হাজার ৫০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। এ সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪