| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৩:১২:৪১:অপরাহ্ন  |  ২৬৮৫ বার পঠিত
বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘সারমাত’র সফল পরীক্ষা চালিয়েছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ মে) দূরপাল্লার অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

সফল উৎক্ষেপণের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ‘সারমাত’বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তিনি বলেন, পশ্চিমা সামরিক বাহিনীর হাতে থাকা যেকোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি কয়েকগুণ বেশি শক্তিশালী অস্ত্র বহনে সক্ষম।

পুতিন আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’ রুশ সেনাবাহিনীর যুদ্ধকালীন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে মোতায়েন করা হবে। তার ভাষায়, এই ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে হুমকি দেওয়া দেশগুলোকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা আন্তর্জাতিক সামরিক ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছে প্রায় ১২ হাজার কিলোমিটার পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। তবে রাশিয়ার দাবি অনুযায়ী, ‘সারমাত’ সেই সক্ষমতাকে ছাড়িয়ে গিয়ে প্রায় ৩৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

দীর্ঘ কয়েক বছর ধরে ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছিল। একাধিক সফল পরীক্ষার পর এখন এটি রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান অংশ হিসেবে যুক্ত হতে যাচ্ছে।

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪