| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলার আগে লেবাননের ৬ অঞ্চলের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১০:৪২:২১:পূর্বাহ্ন  |  ২২৪৫০৫৩ বার পঠিত
হামলার আগে লেবাননের ৬ অঞ্চলের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লার সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রায়ই দেশটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি হলেও নানা অজুহাতে তা ভাঙছে তারা। এরই ধারাবাহিকতায় এবার আরও কয়েকটি অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

আল জাজিরার লাইভে আজ বুধবার জানানো হয়েছে, হামলার আগে লেবাননের ৬টি শহর ও গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী মেইস এল-জাবাল, ইয়ানুহ, বোরজ এল খমালি, হুলা, দেবল এবং আব্বাসিয়্যাহ-এর বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, তারা শিগগিরই দক্ষিণ লেবাননের এই শহর ও গ্রামগুলোর বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা নেবে।

সামরিক বাহিনী বলেছে, যারা থেকে যাবে তারা ‘তাদের জীবন বিপন্ন করবে’। তারা বাসিন্দাদের কমপক্ষে ১ হাজার মিটার দূরে ‘খোলা জায়গায়’ সরে যাওয়ার জন্য সতর্ক করেছে।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪