| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৩:৩৫:৪২:অপরাহ্ন  |  ৭৬৪ বার পঠিত
ভারত সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনার ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিন দিনের সরকারি সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ শুরুর পর এটি তেহরানের প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর।  বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

আরাগচি মূলত ব্রিকসের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতে গিয়েছেন।  এই সফরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত দ্বিপাক্ষিক আলোচনাও করবেন।  এতে বর্তমান যুদ্ধ পরিস্থিতি গুরুত্ব পাবে। 

আরাগচির ভারতে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাকি যোগাযোগমাধ্যম এক্সে লেখেন,  ‘ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লিতে পৌঁছানো ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচিকে আন্তরিক স্বাগতম।

আরাগচি বিমানটিতে করে আসেন, তার নাম ছিল ‘মিনাব ১৬৮’—যা প্রতীকীভাবে মিনাব শহরের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন শিশুর স্মরণে রাখা হয়েছে। 

আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে হরমুজ প্রণালির পরিস্থিতি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।

বিশ্লেষকদের মতে, ভারত আলোচনায় জোর দেবে যেন হরমুজ প্রণালির মাধ্যমে বাকি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা হয়।

এছাড়া ব্রিকসের বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গেও সাক্ষাৎ করবেন। 

মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব এই বৈঠকের আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪