| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে সতর্কবার্তা চীনের, সংঘাত হতে পারে

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৩:৪৮:০০:অপরাহ্ন  |  ৯৭০ বার পঠিত
তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে সতর্কবার্তা চীনের, সংঘাত হতে পারে
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ান ইস্যু ভুলভাবে পরিচালনা করা হলে চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার(১৪ মে)  বেইজিংয়ে দুই নেতার বৈঠকে তিনি এ কথা বলেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

শি জিনপিং বলেন, তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি আরও বলেন, এটি ভুলভাবে সামলানো হলে দুই দেশ মুখোমুখি সংঘর্ষে জড়াতে পারে, এমনকি সরাসরি সংঘাতেও পৌঁছাতে পারে।

চীনের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি পুরো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ককে ‘অত্যন্ত বিপজ্জনক অবস্থার’ দিকে ঠেলে দিতে পারে।

উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখায় এই ইস্যু দুই পরাশক্তির মধ্যে অন্যতম স্পর্শকাতর বিরোধ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : রয়টার্স

রিপোর্টার্স২৪/ এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪