| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে সংঘর্ষে ৫ সেনাসহ নিহত ১২

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৬:৪০:২৪:অপরাহ্ন  |  ৭৭৫ বার পঠিত
পাকিস্তানে সংঘর্ষে ৫ সেনাসহ নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অশান্ত প্রদেশ বেলুচিস্তানে সংঘর্ষে অন্তত পাঁচজন সেনা ও সাতজন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা আজ বৃহস্পতিবার জানিয়েছেন।কর্মকর্তারা জানান, আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের একটি বহরের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটে।

এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র যোদ্ধাদের গোলাগুলি শুরু হয়। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ঘটনায় পাঁচজন সেনা নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সেনাবাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় সেনারা একদল সশস্ত্র ব্যক্তিকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান চালায়। সে সময় গোলাগুলিতে সাতজন নিহত হয়।

প্রদেশটির সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এএফপিকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা বন্দুক হামলা ও আত্মঘাতী বোমা হামলায় সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল।

বিএলএ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে কর্মরত অন্যান্য প্রদেশের পাকিস্তানি এবং বিদেশি জ্বালানি সংস্থাগুলোর ওপর হামলা বাড়িয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেনে হামলা চালায়, যার ফলে দুই দিনব্যাপী এক প্রাণঘাতী অবরোধের সূত্রপাত হয়।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪