| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধান চায় চীন

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১০:৪৪:৫২:পূর্বাহ্ন  |  ৮৪৮৯ বার পঠিত
ইরান যুদ্ধের কূটনৈতিক সমাধান চায় চীন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান যুদ্ধ নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধ শুরুই হওয়া উচিত ছিল না এবং এটি আর চলতে দেওয়া উচিত নয়। একই সঙ্গে তারা যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে দ্রুত একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে।

চীনের নেতা শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকের প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না আর পুনরায় চাল্রুও কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, দ্রুত সমাধান হলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরান নয়, বরং পুরো অঞ্চল ও বিশ্বের জন্যই ভালো হবে।

চীনের মুখপাত্র জানান, যুদ্ধবিরতির ফলে এখন আলোচনার সুযোগ তৈরি হয়েছে। তাই এই দরজা ‘আবার বন্ধ করা উচিত নয়’। তার মতে, আন্তর্জাতিক মহলের আহ্বান অনুযায়ী গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দ্রুত খুলে দেওয়া জরুরি। বিশেষ করে হরমুজ প্রণালির মতো রুট চালু হলে বৈশ্বিক বাণিজ্য, শিল্প উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, শি জিনপিং ও ট্রাম্প বৈঠকে দুই দেশের পাশাপাশি বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ নানা বিষয়েও আলোচনা করেছেন এবং কিছু নতুন বোঝাপড়ায় পৌঁছেছেন।

এদিকে ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিং ইরানের সঙ্গে একটি সমঝোতার আগ্রহ দেখিয়েছেন। পাশাপাশি উভয় নেতা একমত হয়েছেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।

বিশ্লেষকদের মতে, চীনের এই বক্তব্য কূটনৈতিক সমাধানকে এগিয়ে নেওয়ার একটি শক্ত ইঙ্গিত, যা ভবিষ্যতে উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪