| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতি উপজেলায় হবে এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৬ ইং | ১৮:০৬:০৭:অপরাহ্ন  |  ৮৬০ বার পঠিত
প্রতি উপজেলায় হবে এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার

স্টাফ রিপোর্টার: ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, এআই এবং ফ্রিল্যান্সিং নিয়ে সরকার ভেরি সিরিয়াস। আমরা এআই শিক্ষা দিয়ে যদি বিদেশে পাঠাতে পারি, তাহলে প্রচুর টাকা আয় করতে পারবো। প্রতি উপজেলায় এআই এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তরেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। মুখ্য আলোচক ছিলেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

আলোচক ছিলেন-এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান, অধ্যাপক, বুয়েট ও টেলিকম বিশেষজ্ঞ ড. লুৎফা আক্তার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম।

টিআরএনবি সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪