| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, একদিনে গ্রেফতার ১৭৮২

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ১০:৩৪:০৩:পূর্বাহ্ন  |  ১৭৫৫৫৩৬ বার পঠিত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, একদিনে গ্রেফতার ১৭৮২
ছবির ক্যাপশন: সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, একদিনে গ্রেফতার ১৭৮২

রিপোর্টার্স২৪ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ২০৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছে ৫৭৯ জন। একদিনে মোট এক হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

এআইজি ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে এক হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক হাজার ২০৩ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ৯ রাউন্ড, একনলা বন্দুক দুটি, কার্তুজ ৪৬ রাউন্ড, রামদা চারটি, ধারালো চাকু তিনটি, লোহা কাটার কেচি একটি, শাবল দুটি, এলজি ছয়টি, চাপাতি দুটি, ছুরি চারটি, তরবারি সাতটি, হাসুয়া দুটি, ড্রেগার একটি, লোহার ও কাঠের তৈরি থ্রিনট থ্রি রাইফেল বাট একটি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪