| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কবি আড্ডা, কবিতা পাঠ ও দর্শনীয় স্থান পরিদর্শনে শেষ হলো বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ২১:৩০:০০:অপরাহ্ন  |  ১৬৭ বার পঠিত
কবি আড্ডা, কবিতা পাঠ ও দর্শনীয় স্থান পরিদর্শনে শেষ হলো বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন

বগুড়া প্রতিনিধি: কবি আড্ডা, স্বরচিত কবিতা পাঠ এবং জিয়াবাড়ী ও মম ইন ইকোপার্ক পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়েছে বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলন-২০২৬।

রোববার (২৯ নভেম্বর) সম্মেলনের শেষ দিনে কবিরা সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে অবস্থিত জিয়াবাড়ী পরিদর্শন করেন। পরে তাঁরা মম ইন ইকোপার্ক ঘুরে দেখেন। সেখানে টিএমএসএস বিনোদন জগতের মঞ্চে অনুষ্ঠিত হয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান।

সংগঠনের উপদেষ্টা লায়ন আতিকুর রহমান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক বকুল আশরাফ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। নাট্যকর্মী রবিউল করিম হৃদয়ের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজমুল হেলাল, অ্যাডভোকেট পলাশ খন্দকার, কবি ও সম্পাদক আহমেদ শিপলু এবং কবি সৈকত হাবিব।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ফিরোজ শাহ, সানাউল্লাহ সাগর, তিথি আফরোজ, হাবীবুল্লাহ জুয়েল, বেলাল সরকার, সুমন মোহন্ত, জীবন সাহা, শাকিবুল শাকিব, আমিনুল ইসলাম রঞ্জু, বিশ্বজিৎ দাশ, আব্দুর রাজ্জাক বকুল, পিন্টু রহমান, নিরঞ্জন হীরা ও কমল কুজুর।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২৬’ প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রাহমান রাজু, গবেষণা সাহিত্যে মামুন সিদ্দিকী, প্রবন্ধ সাহিত্যে ড. অয়নিকা আলপনা, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক হিসেবে রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী হিসেবে মো. বায়েজিদ শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের মধ্য দিয়ে বগুড়ায় সাহিত্যচর্চা, কবিতার বিনিময় এবং কবিদের পারস্পরিক সম্প্রীতির এক মিলনমেলা সম্পন্ন হলো।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪