| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৪:৫৩:৫৩:অপরাহ্ন  |  ১২১ বার পঠিত
ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম

স্টাফ রিপোর্টার: ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন বিধান চালু করেছে ভারত সরকার। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য ও লিখিত ঘোষণাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে। এ বিষয়ে ইতোমধ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন বিধান অনুযায়ী, নাগরিকত্বের আবেদনকারী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের তাদের নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কি না—তা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদসহ সব তথ্য আবেদনপত্রে অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া আবেদনকারীদের লিখিতভাবে ঘোষণা দিতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট ডাক বিভাগের নির্ধারিত কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।

সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, নতুন অনুচ্ছেদটি বিদ্যমান বিধিমালার ১সি তফসিলের পরে যুক্ত করা হবে। এই তফসিল মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারত সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (CAA) কার্যকর করে। ওই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে এসব দেশ থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়া সহজ করা হয়।

তারই ধারাবাহিকতায় এবার নাগরিকত্ব বিধিমালায় নতুন এই সংশোধন আনা হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪