| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ষাটোর্ধ্ব নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ১৩:৩৪:৪০:অপরাহ্ন  |  ১৬৭৮৯৫৬ বার পঠিত
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ষাটোর্ধ্ব নারীর মৃত্যু
ছবির ক্যাপশন: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ষাটোর্ধ্ব নারীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি: বাউফলে কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে মারা গেছেন ৬০ বছর বয়সী সেতারা বেগম। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সেতারা বেগমের স্বামী হানিফ হাওলাদার মৃত্যুবরণ করার পর থেকে তার জমি নিয়ে বিরোধ চলে আসছিল ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে দশটার দিকে সেতারা বেগম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ নাসির মোল্লা, বশির মোল্লা ও আরও কয়েকজন হঠাৎ তার ওপর হামলা চালায়। 

স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) বেলা ২টার দিকে ওই নারীর মৃত্যু হয়। নিহতের ছেলে হাসান ইনসান ও কাউসার হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, ঘটনার বিস্তারিত আমরা জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। 

.

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪