| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শরীয়তপুর সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. আকরাম

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৫:১৭:৫২:অপরাহ্ন  |  ৮১৩ বার পঠিত
শরীয়তপুর সদর হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. আকরাম

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মোহাম্মদ আকরাম এলাহী।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ বৃহস্পতিবার (২৩ জুলাই) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের আদেশ জারি করে। জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে তাকে বদলিপূর্বক শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে ডা. মোহাম্মদ আকরাম এলাহী নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) হিসেবে কর্মরত ছিলেন। নতুন পদায়নের মাধ্যমে তিনি শরীয়তপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমের তত্ত্বাবধান করবেন।

হাসপাতালটির চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা, জনবল সমন্বয় এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় নতুন তত্ত্বাবধায়কের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেবার মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশাও রয়েছে স্থানীয়দের।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তা নির্ধারিত কর্মস্থলে যোগ দিয়ে নতুন দায়িত্ব পালন করবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪