| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়াদিল্লির ব্রিকস সম্মেলনে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ২২:১৮:৪৫:অপরাহ্ন  |  ১২১৬ বার পঠিত
নয়াদিল্লির ব্রিকস সম্মেলনে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে অংশ নিতেই তাঁর এ সফর বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভও সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্লেষকদের মতে, চলমান বৈশ্বিক উত্তেজনা ও ব্রিকস জোটের ক্রমবর্ধমান সহযোগিতার প্রেক্ষাপটে পুতিনের এই সফর গুরুত্বপূর্ণ কূটনৈতিক তাৎপর্য বহন করছে। তবে সফরকালে তাঁর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক কিংবা পূর্ণাঙ্গ কর্মসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এবারের ব্রিকস সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, জ্বালানি ও ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পরপরই আগামী ২০ মে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক দিনের এই সংক্ষিপ্ত সফরকে মস্কো ও বেইজিংয়ের নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪