| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল গেন্ডারিয়া থানাপুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯০৯০৪ বার পঠিত
২১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল গেন্ডারিয়া থানাপুলিশ
ছবির ক্যাপশন: ২১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল গেন্ডারিয়া থানাপুলিশ

নিজস্ব প্রতিবেদক:বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেন্ডারিয়া থানা পুলিশ।

সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা পুলিশের বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষিতে গেন্ডারিয়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় এপ্রিল মাসের বিভিন্ন সময়ে ২১টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশিদের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে গেন্ডারিয়া থানার এএসআই (নি.) মুন্সী আবু জাফর সক্রিয় ভূমিকা পালন করেন।


তিনি বলেন, গত ৩০ এপ্রিল গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মাসুম সরদার ও গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাহেদ খানের উপস্থিতিতে উদ্ধার করা ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এর আগেও বিভিন্ন সময়ে গেন্ডারিয়া থানা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।


হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রিপোটার্স২৪/নাইম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪