| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলে সাত দিনের নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ২৩:২৮:২৮:অপরাহ্ন  |  ৭০৬ বার পঠিত
ঈদে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলে সাত দিনের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২০ মে) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির আওতাধীন সব ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১১ মে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন—অর্থাৎ ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরী চলাচল বন্ধ থাকবে।

তবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

চিঠিতে আরও বলা হয়, মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। পাশাপাশি পণ্য ও পশুবাহী যানবাহনে, বিশেষ করে ফিরতি পথে যাত্রী পরিবহন না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সমিতিগুলোকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪