খুলনা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮ টার দিকে খুলনা ডিসি ফুডের খাদ্য ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্বৃত্তরা ভবনটির ভেতরে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই ভবন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব