| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৬ ইং | ২০:১৪:০৮:অপরাহ্ন  |  ৪৩৫ বার পঠিত
শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

ইন্টারন্যাশনাল ডেস্ক: শ্রমিক বিক্ষোভের কারণে সঙ্কটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত। বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড জারা ও এইচএন্ডএম তাদের নভেম্বরের প্রথম ১৫ দিনের প্রায় ১০ শতাংশ অর্ডার বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে। যার বেশিরভাগ গেছে ভারতে।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটিকে কয়েকজন কারখানা মালিক বলেছেন, শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যহত এবং ব্যয় বৃদ্ধির কারণে, বাংলাদেশ যে অন্যান্য দেশ থেকে এগিয়ে ছিল এবং সুবিধা পেত, সেটি ক্ষতিগ্রস্থ হয়েছে।”

তিনজন কারখানা মালিক বলেছেন, নভেম্বরের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার সরে গেছে। যার বেশিরভাগ অংশ ভারতে গেছে।

পোশাক শিল্পের নেতারা বলেছেন, বেতন বৃদ্ধি, জ্বালানি সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের ‘কম দামে পোশাক উৎপাদনের’ সুবিধাটি দুর্বল হয়ে গেছে। এই সুবিধার কারণেই চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক উৎপাদনকারী হয়েছিল।

বিজেএমইএর তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের কারণে এখন পর্যন্ত উৎপাদন ক্ষতি হয়েছে ৪০০ মিলিয়ন ডলার। আর তৈরি পোশাক বাংলাদেশের এমন শিল্প যেখান থেকেই দেশের ৮০ শতাংশ রপ্তানি আয় হয়।

রয়টার্স বলেছে, বাংলাদেশের শ্রমিক বিক্ষোভের কারণে সববেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। তাদের পাশাপাশি বিদেশি ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছে। তাদের লক্ষ্য হলো তাদের সরবরাহ ব্যবস্থায় যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নেওয়ার ব্যাপারে জারা ওনার ইনডেস্কের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা কোনো উত্তর দেয়নি। এছাড়া এমএন্ডএস, এইচএন্ডএম এবং সেলিও-ও কোনো জবাব দেয়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪