| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্তানকে দ্বিতীয় স্ত্রীর বাসায় লুকিয়ে রাখলেন বাবা

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ০২:৫৬:০৩:পূর্বাহ্ন  |  ৫৫৭ বার পঠিত
সন্তানকে দ্বিতীয় স্ত্রীর বাসায় লুকিয়ে রাখলেন বাবা

স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগে বাসা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের এক শিশুকে পাঁচ দিন পর উদ্ধার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে গোপনে দ্বিতীয় স্ত্রীর বাসায় নিয়ে লুকিয়ে রেখেছিলেন তার বাবা।

বুধবার (২০ মে) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৫ মে) দুপুরে লালবাগের শেখ সাহেব বাজার রোড এলাকার বাসিন্দা শিউলি আক্তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ২ বছর ৬ মাস বয়সী ছেলে রাব্বি ইসলাম হাসিব পাশে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সন্তানের সন্ধান না পেয়ে ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে লালবাগ থানা পুলিশের একটি দল। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং স্থানীয় সূত্রের তথ্য ব্যবহার করা হয়।

পরে বুধবার সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, প্রথম স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে শিশুটির বাবা তাকে গোপনে দ্বিতীয় স্ত্রীর বাসায় নিয়ে যান এবং সেখানে লুকিয়ে রাখেন।

ওসি ইয়াসিন আলী জানান, উদ্ধার হওয়া শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। এছাড়া পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছে বলেও তিনি জানান।

এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা শিশুটিকে উদ্ধারের তথ্য জানালেও, কীভাবে সে নিখোঁজ হয়েছিল বা কারা জড়িত ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪