| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১২:০৪:১৫:অপরাহ্ন  |  ৩১০৭ বার পঠিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মজা করে বলেছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি।

বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, “ইসরায়েলে আমি অত্যন্ত জনপ্রিয়। হয়তো এটা শেষ করার পর আমি ইসরায়েলে যাব, প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব।”

ট্রাম্প আরও বলেন, “আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছি।”

তবে তিনি কোন জরিপের কথা বলেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি। এ নিয়ে হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে বিভিন্ন মেয়াদে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পকে বরাবরই নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হয়।

নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “তিনি ভালো আছেন, খুব ভালো মানুষ। আমি যা চাইব, তিনি তাই করবেন।”

এ সময় নেতানিয়াহুকে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। পাশাপাশি দাবি করেন, ইসরায়েলে নেতানিয়াহুকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।

সূত্র: ইউএসএ টুডে


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪