| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুতের দাম ১৫-২৯% বাড়ানোর প্রস্তাব, চলছে গণশুনানি

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৪:৪৩:০৫:অপরাহ্ন  |  ১০২২০৩ বার পঠিত
বিদ্যুতের দাম ১৫-২৯% বাড়ানোর প্রস্তাব, চলছে গণশুনানি

স্টাফ রিপোর্টার: ভোক্তা বা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম নতুন করে বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দেয়া দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২৫ থেকে ২৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি মিলনায়তনে এই গণশুনানি শুরু হয়। শুনানিতে বিইআরসির চেয়ারম্যান, সদস্যবৃন্দ, বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ এবং বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

আলাদা আলাদা প্রস্তাবে বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে তাদের পরিচালন ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। এই বিশাল ঘাটতি কাটিয়ে উঠতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া বিকল্প নেই।

বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো, নেসকো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪